যশোরের হামিদপুর বিজিবি ক্যাম্পের সামনে ট্রাকচাপায় একজন নিহত হয়েছেন।
সোমবার (২৭ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মামুনুর রশীদ।
তিনি বলেন, ‘আমরা বিজিবি ক্যাম্পের সামনে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছে মরদেহ উদ্ধার করেছি।’
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, হামিদপুর বিজিবি ক্যাম্পের সামনে ট্রাকচাপায় একজন নিহত হয়েছেন। এছাড়াও তারাগঞ্জ এলাকায় একটি বাস উল্টে দুজন নিহত হয়েছেন। পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।




